দেশের উভয় পুঁজিবাজারে অধিকাংশ প্রতিষ্ঠানের দর ও লেনদেন কমেছে। একই সাথে কমেছে সূচক। এ নিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার টানা দরপতন হয়েছে পুঁজিবাজারে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয় লেনদেন। যা লেনদেনের তিন ঘন্টায় পতনে রূপ নেয় এবং এ পতন প্রবণতা অব্যাহত ছিল।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭৯৭ পয়েন্টে। ডিএসইতে মোট ২৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৫টি, কমেছে ১৭০টি আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৬০৩ কোটি ৪৮ লাখ টাকার।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ২২ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৬৯৫ কোটি ২৯ লাখ টাকার।
বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক মন্দা বাজারে কেনা শেয়ারগুলোতে মুনাফা আসায় অনেকে সেগুলো ছেড়ে দিচ্ছেন। সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও একই পন্থায় পুঞ্জীভূত লোকসান কাটিয়ে উঠার চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় মূল্য সূচক কমেছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৪৩০ পয়েন্টে। সিএসইতে মোট ২২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৫৪ কোটি ১৮ লাখ টাকার।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
অধিকাংশ প্রতিষ্ঠানের দর ও লেনদেন কমেছে
দেশের উভয় পুঁজিবাজারে অধিকাংশ প্রতিষ্ঠানের দর ও লেনদেন কমেছে। একই সাথে কমেছে সূচক। এ নিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার টানা দরপতন হয়েছে পুঁজিবাজারে।





