দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এক বিবৃতিতে বলেছেন, বেশকিছু অনলাইন পত্রিকায় ‘বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় সালমান এফ রহমান’ শীর্ষক একটি সংবাদ আমার নজরে এসেছে।
চীনা প্রতিষ্ঠান হুরুন গ্লোবাল-এর বরাত দিয়ে প্রকাশিত সংবাদে বলা হয়েছে আমার সম্পদের পরিমাণ ১৩০ কোটি ডলার।
প্রতিষ্ঠানটি কিভাবে এই সম্পদের হিসাব করেছে তা আমার জানা নেই। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বেক্সিমকো গ্রুপের নিট সম্পদের পরিমাণ এর কাছাকাছি হতে পারে। আমার ব্যক্তিগত সম্পদের পরিমাণ এটা নয়।
এমবি





