মঙ্গলবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে এ্যাপেক্স ফুডসের। দিনশেষে কোম্পানিটির দর বেড়েছে ১০ শতাংশ।

সোমবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে মঙ্গলবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার এ্যাপেক্স ফুডসের সমাপনী মূল্য ছিল ১১৬ টাকা। মঙ্গলবার দিনশেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১২৭.৬ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দর সীমাও ছিল ১২৭.৬ টাকা।

দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে- শাহজিবাজার পাওয়ারের ৯.৯৯ শতাংশ, বঙ্গজের ৮.৮৯ শতাংশি, এমবি ফার্মার ৮.৭৫ শতাংশ, লিব্রা ইনফিউশন্সের ৮.৭৪ শতাংশ, জেমিনি স ফুডের ৮.৭৪ শতাংশ, আরামিটের ৭.১৭ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৭.০১ শতাংশ, এসিআই ফরমুলেশন্সের ৬.৮৩ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৬.৪৭ শতাংশ দর বেড়েছে।

দরবৃদ্ধির এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত ও সার্কিট ব্রেকারের বাইরে থাকা কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।

এমকে