যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন দুপুর ১ টা ১৫ মিনিটে শুরু হয়েছে। লেনদেন বিকাল সোয়া ৩টা পর্যন্ত চলবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে আজ সকাল সাড়ে ১০টায় ডিএসইর লেনদেন শুরু হয়। কিন্ত মাত্র ৫ মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে লেনদেন বন্ধ করে দেয় ডিএসই।
ডিএসইতে মাত্র ৫ মিনিটে ব্রড ইনডেক্স ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৫৯৭ পয়েন্ট। এ সময়ে মোট ১২ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বাড়ে ৯টির আর কমে ৩টি কোম্পানির শেয়ার দর। আর টাকার পরিমাণে এ সময়ে ডিএসইতে লেনদেন হয় ৪৬ লাখ ৩৪ হাজার টাকার।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]