ইসলামী ব্যাংকের শেয়ার বেচার ঘোষণা দিয়েছেন পরিচালক ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলি খান। ঘোষণা অনুযায়ী ১৪ লাখ ৬৬ হাজার ৪১৪টি শেয়ারের মধ্যে তিনি ১ লাখ ৯৭ হাজার শেয়ার বেচবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলি খান ইসলামী ব্যাংকের করপোরেট পরিচালক আল-রাজি কোম্পানি ফর ইন্ডাষ্ট্রি অ্যান্ড ট্রেড, কেএসএ-এর মনোনীত প্রতিনিধি।
আল-রাজি’র পরিপত্রে (পোর্টফলিও) ইসলামী ব্যাংকের শেয়ার রয়েছে ১৪ লাখ ৬৬ হাজার ৪১৪টি। এর মধ্যে থেকে ১ লাখ ৯৭ হাজার শেয়ার বেচার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে শেয়ার বেচা হবে বলে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।
সকাল সাড়ে ১১টা পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার ২২.৭০ টাকায় লেনদেন হয়েছে।
ঢাকা,২২ জুন (টাইমনিউজবিডি.কম) // এএইচ





