পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির প্রেক্ষিতে বিশ্বব্যাপী পরিবেশবান্ধব সবুজ পণ্যের বাজার দ্রুত প্রসারিত হচ্ছে। এ বাজার সুবিধা কাজে লাগাতে শিল্প উদ্যোক্তাদেরকে উৎপাদিত পণ্যে পরিবেশসম্মত লেবেল ব্যবহারের পরামর্শ দিয়েছেন শিল্প সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্।
তিনি বলেন, এর ফলে ব্যবসায়ি-শিল্পোদ্যোক্তারা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি ভোক্তারাও সহজে গুণগতমানের পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।
রোববার রাজধানীর রূপসী বাংলা হোটেলে আয়োজিত “উৎপাদিত শিল্পপণ্যে পরিবেশসম্মত লেবেল ব্যবহার এবং ক্রেতাদের স্বার্থে এর ঘোষণা প্রদান শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে প্রধান অতিথি বক্তব্যে শিল্প সচিব এ কথা বলেন। জাপানভিত্তিক এশিয়ান প্রোডাক্টটিভিটি অর্গানাইজেশন (এপিও) এবং শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) যৌথভাবে এ প্রশিক্ষণ আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এপিও’র সদস্যভূক্ত ২০টি দেশের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ। এসব দেশের সম্মিলিত অর্থনীতি ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অর্থনীতিকে ছাড়িয়ে গেছে। বিশাল অর্থনীতি ও জনগোষ্ঠির ফলে এপিও’র সদস্যভূক্ত দেশগুলোতে অভ্যন্তরীণ বিরাট বাজার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
তারা এ বাজার সম্ভাবনা কাজে লাগাতে পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের তাগিদ দেন। এক্ষেত্রে এপিও’র সহায়তায় সদস্যদেশগুলোতে পণ্যের গুণগত মানোন্নয়ন, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থাপনা, শ্রমের দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক মানসনদ আইএসও ১৪০২১, ১৪০২৪ ও ১৪০২৫ এর বাস্তবায়নের কার্যকর অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধির সুপারিশ করেন তারা।
উল্লেখ্য, পাঁচ দিন ব্যাপী এ আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ, পাকিস্তান, কম্বোডিয়া, চীন, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মঙ্গোলিয়া, ফিলিপাইন, শ্রীলংকা, থাইল্যান্ড, ভিয়েতনামসহ এশিয়ার ১২টি দেশের ১৯ জন প্রশিক্ষণার্থী ও ৫ জন উৎপাদনশীলতা বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।
এদের মধ্যে বিভিন্ন দেশের উৎপাদনশীলতা উন্নয়ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারি উর্ধ্বতন কর্মকর্তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বেসরকারি খাতের প্রতিনিধি অন্তর্ভূক্ত রয়েছেন। আগামী ১ মে এ প্রশিক্ষণ শেষ হবে। এটি বাংলাদেশসহ এশিয়া অঞ্চলে পরিবেশবান্ধব পণ্য উৎপাদন প্রচেষ্টা জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেন চন্দ্র দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম। এতে অন্যদের মধ্যে এপিও’র প্রতিনিধি মাসাঈ আমায়ু এনপিও’র যুগ্ম পরিচালক আবদুল বাকী চৌধুরী বক্তব্য রাখেন।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
দ্রুত প্রসারিত হচ্ছে সবুজ পণ্যের বাজার
পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির প্রেক্ষিতে বিশ্বব্যাপী পরিবেশবান্ধব সবুজ পণ্যের বাজার দ্রুত প্রসারিত হচ্ছে। এ বাজার সুবিধা কাজে লাগাতে শিল্প উদ্যোক্তাদেরকে উৎপাদিত পণ্যে পরিবেশসম্মত লেবেল ব্যবহারের পরামর্শ দিয়েছেন শিল্প সচিব





