সপ্তাহের প্রথম দিন রোববার ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে দেশের উভয় পুঁজিবাজারে। দুপুর ১২টা পর্যন্ত সূচকের সাথে বেড়েছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেড় ঘন্টার লেনদেনে ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৯১৩ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক বাড়ে ৪০ পয়েন্ট। এরপর সূচক বাড়ার হার কিছুটা কমলেও ইতিবাচক প্রবণতায় রয়েছে সূচক।
এই সময়ে ডিএসইতে ২৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০০টির দাম বেড়েছে। কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৪৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে একই সময়ে সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৮৩ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৭২ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ৪২টির ও অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেন হয়েছে ২৪৭ কোটি টাকার।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





