[b]ঢাকা:[/b] এখন থেকে (সি) ফরমে কোনো ঘোষণা ছাড়াই প্রবাসীরা ৫ হাজার ডলার পর্যন্ত টাকায় রূপান্তর করতে পারবেন। আগে এই সীমা ছিল ২ হাজার মার্কিন ডলার।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের এক আদেশে বলা হয়, চলমান বৈদেশিক মুদ্রা লেনদেনের নীতিমালা সহজীকরণ কার্যক্রমের অংশ হিসেবে প্রবাসীরা (সি) ফরম এ ঘোষণা ছাড়াই বিদেশ থেকে ৫ হাজার ডলার পর্যন্ত দেশে পাঠাতে পারবেন। আর দেশ থেকে তার নিকটজনরা এ পরিমাণ টাকা উত্তোলন করতে পারবেন।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]