২০১৬-১৭ সালের প্রস্তাবিত বাজেটে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধে ৩৯ হাজার ৯৫১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ঋণের সুদ দিতেই খরচ হবে অনুন্নয়ন বাজেটের সবচেয়ে বড় অংশ।

অনুন্নয়ন খাতে ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মোট ২ লাখ ২৮ হাজার ৭৯ কোটি বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সেই হিসেবে খাতওয়ারি সবচেয়ে বেশি ১৭.৫ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে সুদ পরিশোধের জন্য। গত ২০১৬-১৭ অর্থ বছরের চেয়ে সুদ পরিশোধে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে অর্থ মন্ত্রীর দশম বারের মতো উপস্থাপিত বাজেটে।

গত দুই বছরের বাজেট বিশ্লেষণে দেখা গেছে সুদ পরিশোধের বরাদ্দ ক্রমান্বয়ে বেড়েই চলেছে। ২০১৪-১৫ অর্থ বছরে সুদ পরিশোধে খরচ হয় ৩০ হাজার ৯৭৩ কোটি টাকা। ২০১৫-১৬ অর্থবছরে খরচ হয় ৩১ হাজার ৬৬৯ কোটি টাকা।

নতুন বাজেটে অভ্যন্তরীণ সূত্র থেকে নেওয়া ঋণের সুদ পরিশোধে ৩৮ হাজার ২৪০ কোটি টাকা এবং বৈদেশিক সুত্রের সুদ পরিশোধে ১ হাজার ৭১১ কোটি টাকা খরচ হবে।

সুদ পরিশোধে শিক্ষা ও প্রযুক্তি খাতে ১৪.৪ শতাংশ, জনপ্রশাসনে ১৩.৩ শতাংশ, প্রতিরক্ষায় ৮.৪ শতাংশ, ভর্তুকি ও প্রণোদনায় ৭.৮ শতাংশ, জনশৃংখলা ও নিরাপত্তায় ৭.৫ শতাংশ, পেনশনে ৭.৪ শতাংশ, সামাজিক নিরাপত্তা ও কল্যাণে ৬.১ শতাংশ, বিবিধ ব্যয় খাতে ৫.৩ শতাংশ, স্বাস্থ্যে ৪.২ শতাংশ, কৃষিতে ২.৫ শতাংশ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ১.৪ শতাংশ, বিনোদন ও সংস্কৃতিতে ০.৭ শতাংশ, গৃহায়ণে ০.৫ শতাংশ এবং শিল্প ও অর্থনৈতিক সার্ভিসে ০.৪ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।

এফএফ