মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতায় রবিবার দিনের প্রথম ঘণ্টা লেনদেন হয়েছে। এসময়ে সূচক নিম্নমুখী থাকলেও টাকার অংকে লেনদেন আগের কার্যদিবসের চেয়ে কিছুটা বেশি লক্ষ্য করা গেছে।
সকাল সাড়ে ১১টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৫১ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১০১টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৮৩ কোটি ৪১ লাখ ৯২ হাজার টাকা। বুধবার এ সময় পর্যন্ত লেনদেন হয়েছিল ৮৫ কোটি ২৪ লাখ ৫৫ হাজার টাকা।
সকাল সাড়ে ১১টা পর্যন্ত সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। এ সময়ে এই কোম্পানির ৭ লাখ ৬০ হাজার ৫৬০টি শেয়ার ১৯ কোটি ১৩ লাখ ৩১ হাজার ৭০০ টাকায় লেনদেন হয়েছে।
বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৩৯২ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ২৫৩ কোটি ২১ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
সকাল সাড়ে ১১টা পর্যন্ত অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮২৫২ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১০৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৭ কোটি ৪০ লাখ টাকা।
ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





