মাসব্যাপী আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ। শেষের দিকে বিভিন্ন পণ্যে ছাড়ের পরিমাণ বাড়ায় আগ্রহ বেড়েছে ক্রেতাদের।
রোববার সকাল থেকে রাত পর্যন্ত মেলায় ছিলো প্রচণ্ড ভিড়। বিভিন্ন স্টল-প্যাভিলিয়নে প্রয়োজনীয় পণ্য কেনা-কাটা করেছেন অনেকেই। বেশি ভিড় ছিলো গৃহস্থালী পণ্যের স্টলে। ব্যবসায়ীরা দশ দিন সময় বাড়ানোর দাবি জানালেও নির্ধারিত দিন সোমবারেই শেষ হচ্ছে উনিশতম ঢাকা অন্তর্জাতিক বাণিজ্য মেলা।
রাজনৈতিক অস্থিরতা আর সংসদ নির্বাচনের কারণে পহেলা জানুয়ারির পরিবর্তে এবার ১১ জানুয়ারি শুরু হয় বাণিজ্য মেলা।
[b]ঢাকা, ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অর্থনীতি
আজ শেষ হচ্ছে বাণিজ্য মেলা
মাসব্যাপী আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ। শেষের দিকে বিভিন্ন পণ্যে ছাড়ের পরিমাণ বাড়ায় আগ্রহ বেড়েছে ক্রেতাদের।