মূলধনী যন্ত্রপাতির ওপর আমদানি শুল্ক ১ শতাংশ করা হয়েছে। এতে করে মূলধনী যন্ত্রপাতি কেনাতে অনাগ্রহী করা হয়েছে ব্যবসায়ীদের।

নতুন বছরে অর্থনীতির ৭ শতাংশ প্রবৃদ্ধির সাথে এসব সিদ্ধান্ত সাংঘর্ষিক হবে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম।

শুক্রবার বিজিএমইএ ভবনে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বিপিজিএপিএমইএ আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবারে বাজেট বস্ত্রখাত বান্ধব হয়নি, অন্যদিকে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান সরকারের কাছে উৎসে কর কমানোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে বিটিএমএ সভাপতি তপন চোধুরী বলেন, ‘দেশে ৯২ দিন হরতাল-অবরোধ গেল। ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ছে। আর এই সময়ে উৎস কর বাড়ানো যৌক্তিক হবে না।’

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিপিজিএমইএ এর সভাপতি রাফেজ আলম চৌধুরী, বিজিএমইএ এর সাবেক সভাপতি আনোয়ারুল পারভেজ বাবু প্রমুখ।

 

এমএ