পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঊর্ধমুখী প্রবণতায় শেষ হয়েছে। দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দৈনিক লেনদেন পাঁচ’শ কোটি টাকা ছাড়িয়েছে। একই সাথে বেড়েছে মূল্য সূচক ও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র লক্ষ করা গেছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৫১৮ কোটি ৬ লাখ ৩৫ হাজার টাকা।
বুধবার ডিএসই’র ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫৯৫ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৫০০ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন বেড়েছে ১৭ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার টাকা।
বৃহস্পতিবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে পদ্মা অয়েলের। এদিন এ কোম্পানির ১১ লাখ ৭৬ হাজার ৪০০টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে যা ৪১ কোটি ৯৫ লাখ ১৪ হাজার ৪০০ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১০৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৬ কোটি ৯৪ লাখ টাকা।
বুধবার সিএসইতে লেনদেন হয়েছিল ৩৫ কোটি ১০ লাখ টাকা। বৃহস্পতিবার সিএসইতে লেনদেন বেড়েছে ১ কোটি ৮৪ লাখ টাকা।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
ঊর্ধমুখী প্রবণতায় সপ্তাহ শেষ করল পুঁজিবাজার