সংগঠনটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রিণ্টিং অ্যান্ড পাব্লিকেশন স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেহনুমা শাহরীন। সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমন্ত সরকার অর্পন।
২৫ সদস্যের নতুন এই কমিটিতে মো. ইসরাত আবু তৈমুরকে সহ-সভাপতি, নুজহাত জাহান নুহাকে সহ-সাধারণ সম্পাদক এবং আব্দুল্লাহ আল-আমিন খান সিয়ামকে কোষাধ্যক্ষ করা হয়েছে।
বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতি বছর ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক উৎসব আয়োজন করে।
এমএম