রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস)-এ বাংলাদেশের অভিধান চর্চা: শব্দের রূপান্তর অর্থের বিবর্তন শীর্ষক এক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এই বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের (HEQEP) অর্থায়নে পরিচালিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস)-এর গবেষকদের দক্ষতাবৃদ্ধি (ERC-IBS) প্রকল্পের কর্মসূচির অংশ হিসেবে এই বক্তৃতা অনুষ্ঠিত হয়।
[b]রাজশাহী,এনঅাই,২৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]