দেশব্যাপী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ ও ক্যাম্পাসে ছাত্রদল , শিবিরের ডাকা ধর্মঘটের প্রতিবাদে কেন্দ্রীয় কমূসূচি হিসেবে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার দুপুরে টুকিটাকি চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লাইব্রেরীর পিছনে আমতলায় ছাত্রলীগে দলীয় টেন্টে এসে শেষ হয়। পরে সেখানে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি রানা চেীধুরী, মাহবুবুর রহমান পলাশ, সরকার ফারহানা আক্তার, রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান হিমেল, রাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, শরিফুল ইসলাম সাদ্দাম, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক টগর মোহাম্মদ সালেহ, মিনারুল ইসলাম প্রমুখ।
এসয় বক্তারা বলেন, শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা একের পর অবৈধ ধর্মঘট ডেকে এ ক্যাম্পাসকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে এমন কর্মসচির ঘোষনা দিয়েছে।
অবরোধের নামে পেট্রোলবোমা ও ককটেল হামলা করে মানুষ পুড়িয়ে মারছে। এমনকি বিশ^বিদ্যালয়ে ককটেল নিক্ষেপ করে সাধারণ শিক্ষাথীদের আতঙ্ক করে তুলছে।
বোমা হামলাকারীদের প্রমাণসহ ধরিয়ে দিলে রাবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলে সমাবেশ থেকে ঘোষণা করা হয়।
এসএইচ





