দেশের বিভিন্ন স্থানে জঙ্গী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার দুপুর ১২টায় মিছিলটি ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে শুরু হয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে তারা এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি রাশিদুল ইসলাম রাঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি তন্ময় আনন্দ অভি, মেহেদি হাসান রাসেল, আনজির লিটন, মো. আব্দুল মতিন ও যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, শাহনুর শাকিল, মুজাহিদুল ইসলাম হিমু, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, আখতার ইসলাম আসিফ, শরিফুল ইসলাম সাদ্দাম, প্রকাশনা সম্পাদক আল গালিব, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক টগর মো. সালেহ, মহানগর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তাদির নাহিদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের ধারা অব্যাহত রেখে বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাঁড়ানোর চেষ্ঠা করছে। ঠিক সে সময়ে কিছু কুলাঙ্গার ধর্মের অপবাখ্য দিয়ে জঙ্গিবাদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্ঠা করছে। বঙ্গবন্ধুর সোনার বাংলার ভাবমূর্তি নষ্ট করতে চাইলে তা প্রতিহত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা সচেষ্ট ছিল আর ভবিষ্যতেও থাকবে।

উক্ত মিছিল ও সমাবেশে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমআইএস