সম্প্রতি ভূমিকম্পে বিপর্যস্ত নেপালের জনগণকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিকট থেকে সংগৃহীত অনুদান এরই মাঝে ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলন করে টাকা পাঠানোর বিষয়টি তুলে ধরেন সাহায্য সমন্ববয়ক মনোবিজ্ঞান বিভাগরে মাষ্টার্সের শিক্ষার্থী আরিফুল ইসলাম।
এসময় তিনি বলেন ,“ নেপালের ভূমিকম্প বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ান” এই শিরোনামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা গত ৫ ও ৬ মে বিশ্ববিদ্যালয়ের ১৬ টি আবাসিক হল ও কয়েকটি বিভাগে আর্থিক অনুদান সংগ্রহ করে।
এ কাজে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ইচ্ছে, বাঁধন, স্বজনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে।
সকলের প্রাণবন্ত প্রচেষ্টায় ১৫ হাজার ৩০০ টাকা সংগ্রহ করে “কমার্শিয়াল ব্যাংক অব সিলোন” এর গুলশান শাখার নেপাল এ্যাম্বেসির একাউন্ট নম্বরে (১৮০৪০১১৮০) জমা দেওয়া হয়।
এমকে





