জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল রাজশাহী মহানগরসহ বিভিন্ন এলাকায় স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হচ্ছে। এ হরতালে শিক্ষার্থী শূন্য হয়ে পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
টুকিটাকি, গ্রন্থাগার চত্বর, আমচত্বর, লিচুতলা, পুরাতন ফোকলোর চত্বর, পশ্চিমপাড়াসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে শিক্ষার্থীদের তেমন আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না।
জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয়দিন রোববার সকালে ক্যাম্পাস ঘুরে এমন দৃশ্যই লক্ষ্য করা গেছে। হরতালে বিশ্ববিদ্যালয়ে সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে। বেশির ভাগ বিভাগেই বন্ধ রয়েছে শিক্ষাসহ সব ধরণের কার্যক্রম।
এদিকে হরতালে বন্ধ রয়েছে রাবির বাসগুলো। পরিবহণ কর্মকর্তা ও কর্মচারীরাও অলস সময় কাটাচ্ছেন।
তবে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে ক্যাম্পাসে ছাত্রলীগ প্রতিবাদী শোডাউন করলেও কোন ধরনের সহিংসতা বা অপ্রিতিকর ঘটনা ঘটে নি।
এ বিষয়ে জানতে চাইলে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. তারিকুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো ধরণের অপ্রিতিকর ঘটনা না ঘটে, সেজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। কোথাও সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিক আইনিব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ইতোমধ্যে কষেকটি হলে সন্দেহজনকভাবে তল্লাশি চালানো হয়েছে। অন্যান্য হলগুলোতেও তল্লাশি চালানো হবে বলে তিনি জানান।
এসএইচ





