​শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানবিক বিভাগের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইবি কেন্দ্রে মোট ৯ হাজার ১৩৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল।

জানা যায়, পরীক্ষা শুরুর কিছু সময় পর ইবনে সিনা একাডেমিক ভবনে প্রবেশের সময় দায়িত্বরত বিএনসিসি ক্যাডেটদের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে যাচাই-বাছাইয়ে তার প্রবেশপত্র জাল প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তার নাম সানজানা ইসলাম। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে। গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে তিনি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন না করে একটি স্থানীয় কম্পিউটার দোকান থেকে আবেদন করেছিলেন। দোকানদারের কথা অনুযায়ী নাম, ছবি, অভিভাবকদের নামসহ অন্যান্য তথ্য সরবরাহ ও চাহিদামতো অর্থ প্রদান করলেও ওই কম্পিউটার দোকানদার তাকে প্রতারিত করেছে বলে অভিযোগ করেন তিনি।

ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম জানান, এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের সঙ্গে মিলিয়ে দেখা গেছে প্রবেশপত্রটি জাল। তবে তিনি প্রক্সি পরীক্ষার্থী নন এবং নিজেই প্রতারণার শিকার হয়েছেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তাই পাবলিক পরীক্ষা আইন, ১৯৮২ অনুযায়ী ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দোকানদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এস