রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (কলা অনুষদ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামীকাল শনিবার এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কলা অনুষদের ডীন আব্দুল হাই তালুকদার।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘এ’ ইউনিটের বিজোড় রোল নম্বরধারী ও বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একই ইউনিটের জোড় রোল নম্বরধারীদের ভর্তি পরীক্ষা নেওয়া হয়। এবার ‘এ’ ইউনিটে ভর্তি ফরম উত্তোলন করেছিলেন ২১ হাজার ১৬৮ জন শিক্ষার্থী।
কলা অনুষদের ডীন আব্দুল হাই তালুকদার বলেন, শান্তিপূর্ণভাবেই আমরা ভর্তিপরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। এরই মধ্যে ফলাফল তৈরীর কাজ শুরু হয়ে গেছে। শুক্রবার দুপুরের মধ্যেই ফলাফল প্রকাশ করতে পারবো বলেও জানান তিনি।
[b]ঢাকা, ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এআর
[/b]
শিক্ষা
রাবির ‘এ’ ইউনিটের পরীক্ষা শেষ, ফলাফাল শুক্রবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (কলা অনুষদ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামীকাল শনিবার এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কলা অনুষদের ডীন আব্দুল হাই





