ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল ও খালেদা জিয়া হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

শেখ রাসেল হলে বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন এবং খালেদা জিয়া হলে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন।

আগামী এক বছরের জন্য তাদেরকে এ দায়িত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।

এর মাধ্যমে আগের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো: রাশেদুজ্জামান ও অধ্যাপক ড. অশোক কুমার চক্রবর্তীর স্থলাভিষিক্ত হলেন যথাক্রমে ড. রবিউল ইসলামক ও ড. রেবা মন্ডল।

মুনজুরুল/এমবি