পাঁচ সংসদ সদস্যকে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
মনোনীত সদস্যরা হচ্ছেন- আবুল কালাম আজাদ (১৩৮ জামালপুর-১), মোহাম্মদ হাছান মাহমুদ (২৮৪ চট্টগ্রাম-৭), ইকবালুর রহিম (৮ দিনাজপুর-৩), ডা. দীপু মনি (২৬২ চাঁদপুর-৩) ও শেখ ফজলে নূর তাপস (১৮৩ ঢাকা-১০)।
ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১)(ই) অনুযায়ী এই মনোনয়ন দেওয়া হয়েছে।
এমএনজে





