[b]রাবি:[/b] দৈনিক ইত্তেফাকের শাকির আহমাদকে সভাপতি ও ডেইলি স্টারের এম. এ. সাঈদ শুভকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ২০১৪-১৫ সালের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে রাবিসাস কার্যালয়ে এক সাধারণ সভায় রাবিসাসের সদ্য বিদায়ী সভাপতি এনায়েত করিম এ কমিটি ঘোষণা করেন।
পনের সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্যান্যরা হলেন সহসভাপতি-১ এস এম নাদিম মাহমুদ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/যায়যায়দিন), সহ-সভাপতি-২ নাজিম মৃধা (ডেইলি নিউএজ), যুগ্ম-সাধারণ সম্পাদক সুজন নাজির (সকালের খবর), সাংগঠনিক সম্পাদক আসলাম-উদ-দৌলা (মানবজমিন), কোষাধ্যক্ষ মাহবুব আলম (প্রথম আলো), দপ্তর সম্পাদক আমজাদ হোসেন শিমুল (আমাদের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক রোকন রাকিব (কালের কণ্ঠ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম (সোনার দেশ), তথ্য-প্রযুক্তি সম্পাদক হাসান আদিব (সোনালী সংবাদ), ক্রীড়া সম্পাদক সাজেদুল ইসলাম মানিক (সানশাইন), কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক আনিসুর রহমান (আজকালের খবর), কার্যনির্বাহী সদস্য-১ মোস্তাফিজ মিশু (আলোকিত বাংলাদেশ) এবং কার্যনির্বাহী সদস্য-২ মেহেদী হাসান (আমাদের রাজশাহী/টাইমনিউজবিডি.কম)।
এছাড়াও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সদ্য বিদায়ী সভাপতি এনায়েত করিম ও সাধারণ সম্পাদক জনাব আলী।
কমিটি ঘোষণা শেষে সমিতির সদস্যদের উদ্দেশে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক শুভেচ্ছা বক্তব্য দেন। সভায় রাবিসাসের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক জনাব আলী, সাবেক ক্রীড়া সম্পাদক নূর মোহাম্মদ ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। এছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্রইউনিয়ন, ছাত্রফ্রন্ট, সাংস্কৃতিক জোট, শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
রাবিসাসের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত
দৈনিক ইত্তেফাকের শাকির আহমাদকে সভাপতি ও ডেইলি স্টারের এম. এ. সাঈদ শুভকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ২০১৪-১৫ সালের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে
হঠাৎ ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো
সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসে পৌঁছেছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার পথে রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি
আগামীকাল রোববার ঢাকায় আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। স্বল্প সময়য়ের জন্য তিনি বাংলাদেশে অবস্থান করতে পারেন।
ঠাকুরগাঁওয়ে জামায়াতের যুব বিভাগীয় সভাপতি-সেক্রেটারি সমাবেশ
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সদর-১ আসনের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ‘ইউনিয়ন যুব বিভাগীয় সভাপতি-সেক্রেটারি সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়।
চরফ্যাশনে ম্যানেজিং কমিটি গঠন মাদ্রাসার অধ্যক্ষকে লাঞ্চিত করেছে ওলামা দল সভাপতি
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নে অবস্থিত পূর্ব ওমরাবাজ মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক এবং সাবেক সভাপতি শাহাদাত হোসেন লোকমানের সমর্থকদের মধ্যে দফায় দফায় অনাকাঙ্খিত সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে।
আ. লীগ নেতাকে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি করায় তুমুল বিতর্ক
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জিয়াউর রহমান আহাদকে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। তাকে গুরুত্বপূর্ণ পদে বসানোর অভিযোগ তুলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের পর বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করে তদন্ত করেছেন বোর্ডের এক কর্মকর্তা।
















