জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আলমকে প্রাণনাশের হুমকির সাথে জড়িত থাকায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলামকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
জানা গেছে গত বৃহস্পতিবার সৈয়দ আলমকে টেন্ডারের নথিতে সাক্ষর করতে হুমকি দেন এই নেতা।
এছাড়াও ছাত্রলীগের সহ-সভাপতি শ্যামন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক শামীম রেজাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় শিক্ষক-শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে বিশ্ববিদ্যালয়ের অস্থির পরিস্থিতি নিরসনে উপাচার্যের সম্মেলন কক্ষে ডাকা ৬১তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আলমকে প্রাণনাশের হুমকির সাথে জড়িত থাকায় তাদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় শনিবার রাতে কোতোয়ালি থানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রক্টর অশোক কুমার সাহা মামলা দায়ের করেন।
এই তিনজনকে দ্রুত গ্রেফতার করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান জানান, সভার শুরুতে শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের দ্বিতীয়তলায় একটি কমনরুমের জন্য পাঁচ লাখ টাকার আসবাবপত্র ক্রয়ের টেন্ডার আহ্বান করা হয়েছিল। রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আলম এর দায়িত্বে ছিলেন।
ঢাকা,১৭মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
জবি ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের নির্দেশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আলমকে প্রাণনাশের হুমকির সাথে জড়িত থাকায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলামকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়
জাবিতে জুলাই হামলা ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে অব্যাহতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত ১৮৯ জন ছাত্রলীগ নেতার মধ্যে ৪৩ জন তাদের শাস্তি পুনর্বিবেচনার জন্য আবেদন করেছিলেন। এসব আবেদন পর্যালোচনা করে ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও ২০জনের শাস্তির মেয়াদ হ্রাস ও ৭জনের শাস্তি বহাল রাখা হয়।
যুবদল ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ইউপি সদস্যের কাছে চাঁদা দাবির অভিযোগ
পাবনার ফরিদপুর উপজেলায় সরকারিভাবে বরাদ্দ পাওয়া জমিতে ঘর নির্মাণ করতে গিয়ে চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় পড়েছেন বনওয়ারীনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) মোছা. বিজলী খাতুন। স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে ঘর নির্মাণে বাধা, প্রাণনাশের হুমকি এবং মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ তুলেছেন তিনি।
বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ।
হাদিকে হত্যার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো
কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের জোগানদাতা ছিলেন তিনি নিজেই। এছাড়া চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে শাহীন চেয়ারম্যানের সহযোগী হিসাবে আরও কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছেন তদন্তসংশ্লিষ্টরা।
















