কার্জন হল এলাকায় বেড়াতে আসা দুই ভাগ্নী ও মামার ওপর হামলায় জড়িত চার ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তারা হলেন- উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফারুক হোসেন, পদার্থবিদ্যা বিভাগের মাসুম, পরিসংখ্যানের জিসান এবং গণিত বিভাগের জহিরুল ইসলাম। এরা সবাই প্রথমবর্ষের ছাত্র ও শহীদুল্লাহ হলে থাকেন।
রোববার রাতে এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে বুধবার বেগ আর্ট ফাউন্ডেশনের পরিচালক ইমতিয়াজ আলম তার দুই ভাগ্নীকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ঘুরতে আসলে শহীদুল্লাহ হলের পুকুর ঘাটে বিশ্ববিদ্যালয়ে চার ছাত্র তাদেরকে মারধর ও শারীরিকভাবে লাঞ্চিত করে।
এই ঘটনায় ভুক্তভোগী অজ্ঞাতনামা চারজনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করে। পরে শুক্রবার এদেরকে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় গঠিত ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেবেন।
এআর





