বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল প্রকার বর্ধিত ফি বাস্তবায়ন স্থগিত করেছে  এবং একই সাথে আমি সকল শিক্ষার্থীকে ক্লাশে ফিরে যাবার জন্য আহ্বান জানাচ্ছি বললেন ড. মুহাম্মদ মিজানউদ্দিন।
শনিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবেন আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাবি উপাচার্য ড. মুহাম্মদ মিজানউদ্দিন এ তথ্য জানান।
সান্ধ্যকোর্স সর্ম্পকে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স চালুর সিদ্ধান্তটি সম্পূর্ণ একাডেমিক। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সান্ধ্য কোর্স বেশ কিছুদিন ধরেই চালু রয়েছে। হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ে একটি অনুষদে এ কোর্স চালুকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে। উচ্চশিক্ষার ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন যাবত সীমিত পরিসরে হলেও মাস্টার্স পর্যায়ে সান্ধ্য কোর্স চালুর দাবী ছিল বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত। বর্তমান প্রশাসনে শুধু সেই একাডেমিক সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাবি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, রেজিষ্টার অধ্যাপক সায়েম উদ্দিন প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান, ছাত্রউপদেষ্টা অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিন প্রমুখ।
এদিকে আন্দোলনকারীরা জানান, বর্ধিত ফ্রি স্থগিত করা হয়েছে। কিন্তু সম্পূর্ণ বাতিল করা হয়নি। এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কূট কৌশল মাত্র। ফি বাতিলসহ তিন দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা।
[b]রাবি,এমএইচ,১ ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]