শনিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়–এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ১৯৮৭–এর ১১ (১) ধারা অনুযায়ী অধ্যাপক খায়রুল ইসলামকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এ পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত কার্যকর থাকবে— যেটি আগে ঘটে।
প্রতিক্রিয়ায় অধ্যাপক খায়রুল ইসলাম বলেন, “সরকার আমার ওপর যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও বৃহত্তর স্বার্থে সংশ্লিষ্ট সব অংশীজনকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ যাত্রায় আমি সবার দোয়া, আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”
এস