বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ডিপার্টমেন্টের উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো ‘ইইই ডে ২০১৬’। এই উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন বুধবার  ইইই ডে ২০১৬ গ্রান্ড র‌্যালি অনুষ্ঠিত হয় ।

সুপারসাইন কেবলসের সার্বিক সহযোগিতায় আয়োজিত র‌্যালিটি উদ্বোধন করেন বুয়েটের ভিসি ড. সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন ইইই’র বিভাগীয় প্রধান ড. কাজী দীন মোহাম্মদ খসরু। র‌্যালিটি মূল ক্যাম্পাস থেকে পলাশীর মোড় ঘুরে নতুন ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এতে বুয়েট ইইই পরিবারের সদস্যরা অংশ গ্রহন করেন ।

নাজিব