ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্ত্বরে বহিরাগতের অনিয়ন্ত্রিত বাইকে ঢাবি'র ছাত্র আল-আমিন আহত হয়েছেন।
আহত আল-আমিন বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের (মাস্টার্স) একজন নিয়মিত ছাত্র এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানায়, আল-আমিন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার থেকে বের হয়ে হলের দিকে যাচ্ছিলেন। সেসময় দ্রুত গতিতে একটি বাইক এসে তাকে আঘাত করে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিয়ে উচ্চস্বরে কথা বলতে থাকে ওই চালক এবং তার এক বন্ধু। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় ঘটনাস্থল থেকে বাইকের চালকসহ দুজন পালিয়ে যায়। বাইক চালক ঢাকা কলেজের শিক্ষার্থী এবং তার বন্ধু (আরোহণকারী) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
পরে আল-আমিনকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নিয়ে যাওয়া হয়। সিটিস্ক্যানের পর তার মাথায় এবং হাঁটুতে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে ডাক্তার নিশ্চিত করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন ঘটনার পর শিক্ষার্থীরা ডাকসু সদস্যদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। নির্বাচনের পূর্বে এই নেতারা বহিরাগত যানবাহন নিয়ন্ত্রণের ইশতেহার দিলেও বহিরাগত ও অনিয়ন্ত্রিত যানবাহন নিয়ন্ত্রণে তারা ব্যর্থ বলে মন্তব্য করেন শিক্ষার্থীরা।
এই বিষয়ে জানতে চাইলে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক শামস-ঈ-নোমান বলেন, এই ঘটনার ব্যপারে আমি অবগত নই। এই বিষয়ে খোঁজ নিয়ে ডাকসুর মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাসাান/এমএম





