রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি।  

মঙ্গলবার রাত  সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে এবং তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়  দায়িত্বে থাকা কয়েকজন নৈশ্য প্রহরী জানান, রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে একটি এবং এর কয়েক মিনিট পরে তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শব্দ শুনে ঘটনাস্থলের পাশে দায়িত্বরত বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীরা সেখানে গিয়ে কাউকে দেখতে পাননি।  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ক্যাম্পাসে রাতের অন্ধকারে কে বা কারা নাশকতা সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই