ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাইদুর রহমান বাবু নামে এক কর্মী গুলি বিদ্ধ এবং অন্তত ৫ জন আহত হয়েছে।

আজ দুপুর ১২টার দিকে সভাপতি গ্রুপ এবং সহ-সভাপতি গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। ভাগবাটয়ারা ও অভ্যান্তরীণ কোন্দলের জেড়েই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

গুলি বিদ্ধ কর্মী সাইদুর রহমান বাবুকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান হয়েছে এবং আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাবু ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আহদের মধ্যে রয়েছে নোমান রবীন, শিশির ইসলাম বাবু, আতাউর রহমান ও সাগর, হালিম। খবর লেখা পর্যন্ত দুই পক্ষ মুখমুখির অবস্থান এবং টানটান উত্তেজোনাতে এখনও ক্যাম্পাসে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

এমএম