প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণি পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্যকারণবশত স্থগিত করা হয়েছে।
২১আগস্ট বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
এই লিখিত পরীক্ষা আগমী ২২ আগস্ট শুক্রবার সকাল ১০টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ





