রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড .এ. কে. এম শফিউল ইসলামের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষকরা।
গতকাল রোববার সকাল ১১ টা থেকে ১১.৩০ পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন শিক্ষকরা। এ সময় উপস্থিত ছিলেন শেকৃবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূইয়া, পরিচালক পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস প্রফেসর ড. কামাল উদ্দীন আহম্মদ, সাউয়েসের পরিচালক প্রফেসর ড. অলক কুমার পাল, ইনস্টিটিউট অব সীডের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলী, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, নীল দলের সভাপতি প্রফেসর ড. মো. নজরুল ইসলাম সহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ।
এসএইচ





