রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন কাটাখালী আবহাওয়া অফিসের পাশে শ্যামপুর থেকে সবুজ আলী নামের এক শিবির কর্মীকে আটক করেছে মতিহার থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত ১টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত শিবির কর্মী বিনোদপুর ইসলামিয়া কলেজের ডিগ্রী প্রথম বর্ষের বর্ষের শিক্ষার্থী এবং নগরীর মির্জাপুর পূর্বপাড়ার সাদেক মণ্ডলের ছেলে।
আটকের বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলো তিনি ফোন রিসিভ করেননি।
তবে থানায় দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন,সবুজ নামের এক জনকে আটক করা হয়েছে এবং তিনি থানায় আছেন।
এসএইচ





