ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের অধীন 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

শুক্রবার দুপুর ‌১২টায় উপ-উপাচার্য নাসরিন আহমদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে ফল ঘোষণা করেন।

গত ১২ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত এ পরীক্ষায় এক হাজার ৬৪০টি আসনের বিপরীতে ৭৮ হাজার ২৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। উত্তীর্ণ হয় ১৬ হাজার ৮৪০ জন।

ভর্তি ইচ্ছুকরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে www.admission.eis.du.ac.bd এই ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।

এছাড়াও যে কোন মোবাইল ফোন থেকে DU<>Ka<>Roll টাইপ করে 16321 নম্বরে পাঠিয়ে ফলাফল জানা যাবে।

এদিকে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষায় দুই হাজার ২২১ আসনের বিপরীতে ৪০ হাজার ৯৪১ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করে।

ঢাকা, ১৯সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর