রাজশাহীতে ভারতের নব নিযুক্ত সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

বুধবার দুপুরে উপাচার্য দপ্তরে সাক্ষাতকালে তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ পারস্পরিক আগ্রহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

সহকারী হাই কমিশনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সাংস্কৃতিক কর্মকান্ডে ভারত সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সহযোগিতা প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

উপাচার্য সে প্রস্তাবকে স্বাগত জানান।

এসময় উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমদ, রেজিস্ট্রার প্রফেসর মু. এন্তাজুল হক, সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. উজ্জল হোসেন, হিসাব পরিচালক আশরাফুল-উল-হুদা, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. ছাদেকুল আরেফিন, প্রক্টর প্রফেসর মো. তারিকুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমবি