রোববার আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার ফি অনলাইনে জমা দেওয়া শুরু হবে আগামী ৮ অক্টোবর থেকে। বিলম্ব ফি ছাড়া ফি জমা দেওয়া যাবে ১ নভেম্বর পর্যন্ত।

নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। আর মানোন্নয়নসহ অন্যান্য অনিয়মিত পরীক্ষার্থীদের দিতে হবে ১ হাজার ৯০০ টাকা।

নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দিতে না পারলে ২ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি দিয়ে জমা দেওয়া যাবে। এ ক্ষেত্রে নিয়মিত পরীক্ষার্থীদের ১ হাজার ৮০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ২ হাজার ১০০ টাকা দিতে হবে।

আগামী ২১ জানুয়ারি বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু হয়ে ১ ফেব্রুয়ারি সোমবার শেষ হবে। পরীক্ষার মধ্যে ২২ ও ২৯ জানুয়ারি শুক্রবার কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার সময়সূচির ক্ষেত্রে ইংরেজি তারিখ চূড়ান্ত বলে বিবেচিত হবে।

আল-হাইআতুল উলয়ার অধীন বোর্ডভুক্ত সব দাওরায়ে হাদিস (তাকমীল) মাদরাসার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেবেন।

পরীক্ষার ফি শুধু আল-হাইআতুল উলয়ার সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে। পেমেন্টের ক্ষেত্রে নগদ অথবা ইসলামী ব্যাংকের অনলাইন ব্যাংকিং ব্যবহার করা যাবে।

দাওরায়ে হাদিস (তাকমীল) কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ স্তর। ২০১৮ সালে জাতীয় সংসদে পাস হওয়া আইনের মাধ্যমে আল-হাইআতুল উলয়ার অধীন এ স্তরের সনদকে ইসলামিক স্টাডিজ ও আরবিতে মাস্টার্স ডিগ্রির সমমান দেওয়া হয়।

এস