ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে তানজির পরিবহনের ৩টি বাস ভাঙচুর করেছে। ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে ধরে এ ঘটনাটি ঘটে।
জানা যায়,সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সাথে মতিঝিল-মিরপুর রুটে চলাচলকারী তানজির পরিবহনের একটি বাসের কন্ট্রাকটরের ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের কিছু বন্ধুবান্ধব ডেকে নিয়ে এসে প্রেসক্লাবের সামনের রাস্তায় ভাঙচুর চালান।
[b]ঢাকা, ০১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]