পুলিশের বাধায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত টাঙ্গাইলের মধুপুর উপজেলার শিক্ষার্থীদের মানববন্ধন পণ্ড হয়ে গেছে। মঙ্গলবার সকালে উপজেলার মধুপুর বাসস্ট্যান্ড চত্বরে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
শিক্ষার্থীরা জানান,সকালে মানববন্ধনে অংশ নিতে তারা ব্যানার ও ফেস্টুন নিয়ে বাসস্ট্যান্ড চত্বরে আসেন। সেখানে দাঁড়াতে গেলে অনুমতি না থাকার অজুহাতে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
এদিকে,মানববন্ধন কর্মসূচি পালন করতে না পেরে শিক্ষার্থীরা একটি প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশের বাধার কারণে মানববন্ধন করতে না পারার ঘটনার প্রতিবাদ এবং নিন্দা জানান।
এছাড়া প্রেস বিজ্ঞপ্তিতে তারা অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিড.কম ) // কেএইচ[/b]
শিক্ষা
রাবি শিক্ষার্থীদের মানববন্ধন পণ্ড
পুলিশের বাধায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত টাঙ্গাইলের মধুপুর উপজেলার শিক্ষার্থীদের মানববন্ধন পণ্ড হয়ে গেছে।





