আর মাত্র দু'দিন পরই পহেলা বৈশাখ। বাঙালি ঐহিত্যের চিরন্তন সংস্কৃতিকে ধারণ করে বাংলা নববর্ষ-১৪২১কে স্বাগত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে বর্ষবরণের ব্যাপক প্রস্তুতি।
বৈশাখের প্রথম দিন ঘিরে গান-বাজনা আর উৎসব আমেজে মেতে ওঠা বাঙালির হাজার বছরের ঐতিহ্য। এবারের পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা আয়োজন করতে নিরলস পরিশ্রম করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর ও চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। এ উৎসব সামনে রেখে তাদের কারও চোখে যেন ঘুম নেই।
প্রতিবারই বাংলা বছরের প্রথম দিনে রাবি সাজে ভিন্ন সাজে। শিক্ষক-শিক্ষার্থী আর জনসাধারণে মুখরিত হয়ে উঠে ক্যাম্পাসের প্রতিটি স্থান। ক্যাম্পাসে পহেলা বৈশাখের মূল আয়োজনে থাকে চারুকলা বিভাগে। নতুন বর্ষবরণের অন্যতম আয়োজন চারুকলার মঙ্গল শোভাযাত্রা। শিক্ষক-শিক্ষার্থীরা দলে দলে যোগ দেয় এই শোভাযাত্রায়। আর এ শোভাযাত্রার বিশেষত্ব হল প্রতি বছর সমসাময়িক বিষয়ে ভিন্ন ভিন্ন থিম ফুটিয়ে তোলা।
এদিকে গ্রাম-বাংলার মানুষের হাজার বছরের ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে রাবির ফোকলোর বিভাগেও চলছে জোর প্রস্তুতি।
বাঙালীর ঐতিহ্যকে সার্থক করে তুলতে ফোকলোর ও চারুকলাজুড়ে চলছে জোর প্রস্তুতি। এ বিভাগ দুটির শিক্ষর্থীরা তাদের ক্লাসের ফাঁকে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে। শিক্ষকদের সরাসরি তত্ত্ববধানে শিক্ষার্থীরা মঙ্গল শোভাযাত্রার সার্বিক কাজের প্রায় শেষ পর্যায়ে এসেছে।
সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে গিয়ে দেখা যায় শিক্ষার্থীদের দারুণ ব্যস্ততা। নানারকম ছবি আঁকছেন তারা। কেউবা ডামি তৈরিতে ব্যস্ত। সামন্য কথা বলার ফুসরত পর্যন্ত নেই তাদের। মূলত তাদের এই আয়োজনটিকে কেন্দ্র করেই আবর্তিত হয়ে থাকে রাবির বৈশাখ বরণের কার্যক্রম। এবারের মঙ্গল শোভাযাত্রায় হাতিকে প্রাধান্য দিয়েই কাজ করছে চারুকলা বিভাগ।
পহেলা বৈশাখের প্রস্তুতি সর্ম্পকে চারুকলা বিভাগরে শিক্ষার্থী আসমাউল হোসেন মিলন বলেন,এবারের মঙ্গল শোভাযাত্রায় হাতিকে প্রাধান্য দেয়া হলেও বরাবরের মতো বাংলা সংস্কৃতির সবকিছুই থাকবে এবারের আয়োজনে। পুতুল,মুখোশসহ নানা ধরনের শিল্পকর্ম পহেলা বৈশাখ ১৪২১-কে অনেক বেশি সমৃদ্ধ করে তুলবে বলে মনে করেন তিনি।
এ ব্যাপারে ফোকলোর বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানিয়া শারমিন তিন্নি বলেন, অত্যাধুনিক প্রযুক্তির চাপে শিক্ষার্থীরা বাঙালীর হাজার বছরের ঐতিহ্যকে ভুলে যেতে বসেছে। এজন্য বছরের একটি দিনের জন্য হলেও যেন তারা নিজেদের সংস্কুতিকে মনে রাখার ফুসরত পায় এজন্য আমাদের এ আয়োজন।
বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সভাপতি প্রফেসর আবদুর মতিন তালুকদার বলেন, কয়েক জন শিক্ষকের সরাসরি তত্তবাধায়নে অর্ধশতাধিক শিক্ষার্থী মঙ্গল শোভাযাত্রা তৈরিসহ সার্বিকভাবে পহেলা বৈশাখ উৎযাপন অনুষ্ঠান সফল করতে নিরুলসভাবে কাজ করে যাচ্ছেন।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শিক্ষা
ঘুম নেই রাবির ফোকলোর ও চারুকলার শিক্ষার্থীদের
আর মাত্র দু'দিন পরই পহেলা বৈশাখ। বাঙালি ঐহিত্যের চিরন্তন সংস্কৃতিকে ধারণ করে বাংলা নববর্ষ-১৪২১কে স্বাগত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে বর্ষবরণের ব্যাপক প্রস্তুতি





