ছাত্রলীগ নেতাদের চাকরি দেয়ার আশ্বাসের পর এক সপ্তাহের অচলাবস্থা কেটে আবারও সচল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। এর আগে গত সোমবার থেকে চাকুরি প্রত্যাশী ছাত্রলীগ নেতাদের অঘোষিত অবরোধের মুখে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়।
পরে রোববার রাতে অবরোধকারীদের সঙ্গে বিশ্বাবদ্যালয় প্রশাসনের আলোচনার পর তারা অবরোধ স্থগিত করে। ফলে আজ সোমবার সকাল থেকে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের গনসংযোগ বিভাগের উপ-রেজিষ্টার ড. আমানুর আমান জানিয়েছেন, রোববার রাতে চাকুরী প্রত্যাশী ছাত্রলীগ নেতাদের সাথে প্রশাসনের আলোচনা হয়েছে।
আলোচনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শাহিনুর রহমান ছাত্রলীগ নেতাদের দাবির বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিলে অবরোধ স্থগিত করা হয়।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শিক্ষা
ছাত্রলীগ নেতাদের চাকরি দেয়ার আশ্বাসের পর সচল ইবি ক্যাম্পাস
ছাত্রলীগ নেতাদের চাকরি দেয়ার আশ্বাসের পর এক সপ্তাহের অচলাবস্থা কেটে আবারও সচল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। এর আগে গত সোমবার থেকে চাকুরি প্রত্যাশী ছাত্রলীগ নেতাদের অঘোষিত অবরোধের মুখে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়





