নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহ্রীরের সঙ্গে জড়িত সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
আটককৃত শিক্ষার্থী হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাজিদ বিন আলম। তিনি বিভাগের ৩য় বর্ষে অধ্যয়নরত এবং কবি জসীম উদ্দীন হলের অনাবাসিক ছাত্র।
গতকাল তাকে পুলিশের কাছে সোপর্দ করার কথা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাক ড. এ এম আমজাদ।
তিনি বলেন, আটককৃত সাজিদ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। হিজবুত তাহ্রীরের সঙ্গে জড়িত সন্দেহে শিক্ষার্থীরা তাকে ধরে অফিসে নিয়ে আসে। তারপর তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
তিনি জানান, একটি বেসরকারি টেলিভিশনে হিজবুত তাহ্রীরের লিফলেট বিতরণ নিয়ে প্রকাশিত ফুটেজে যে তিনজনকে দেখা গেছে সাজিদ তাদের একজন।
ঘটনার সত্যতা স্বীকার করে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, হিজবুত তাহরীর সন্দেহে আটক একজনকে সন্ধ্যায় থানায় সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইসমাঈল/জারিফ





