ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন আজ। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে কালো গাউনে-টুপিতে গ্র্যাজুয়েটদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠীদের সঙ্গে নিজের প্রিয় মুহূর্ত ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত সবাই।
বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো: আবদুল হামিদ।
এরই মধ্যে সমাবর্তন অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সমাবর্তনে অংশগ্রহণের জন্য ২০ হাজার ৭শ’ ৯৬ জন গ্র্যাজুয়েট রেজিস্ট্রেশন করেছেন। সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
এএস





