মেডিকেলে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এমবিবিএস ভর্তি পরীক্ষায় এবার পাসের হার ৩৯.৮৬।
আজ রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ফল প্রকাশ করে।
তিনি জানান, এ বছর মোট নির্বাচিত পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৩৫০ জন। এর মধ্যে ২৩৪১ জন মেয়ে ও ২০০৯ জন ছেলে। চলমান শিক্ষাবর্ষ থেকে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৯৩৭ জন শিক্ষার্থী। পূর্ব শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত হয়েছেন ৪১৩।
মেধা তালিকায় প্রথম মিশোরী মুনমুন। তিনি পাবনা মেডিকেল কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার মোট প্রাপ্ত নাম্বার ২৮৭.২৫।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, রাত ৯টার পর (https://result.dghs.gov.bd/mbbs/) ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার বিস্তারিত ফল জানা যাবে।
গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন। করোনার কারণে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবার কেন্দ্র সংখ্যা ১৯টি এবং ভেন্যু সংখ্যা ৫৫টি করা হয়েছে।
উল্লেখ্য, দেশের ৪৭টি সরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। এছাড়া, আরও ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে আরও আট হাজার ৩৪০ জন ভর্তি হতে পারবে।
এএস





