ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিতব্য ১১ মাচ বুধ ও ১২ মার্চ বৃহস্পতিবারের কামিল স্নাকোত্তর পরীক্ষা হরতালের কারণে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। এনিয়ে টানা তৃতীয় বারের মতো কামিল পরীক্ষা স্থগিত করা হলো।

ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বলেন-‘স্থগিতকৃত পরীক্ষার পরবর্তী সময়সূচী পরবর্তীতে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এছাড়া এসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd থেকে পাওয়া যাবে।’

এসএইচ