রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যকোর্স বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে মুখোশধারীরা। আহত ওই শিক্ষার্থী নাম সাজু সরদার।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, তিনি বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও সমকাল নাট্যচক্রের সদস্য।
সাজুর সহপাঠীরা জানান, বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের পিছনের রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন মুখোখধারী তাকে ছুরিকাঘাত ও বেধড়ক মারধর করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আরো বলেন, এর আগে গত ৯ মার্চ সাতক্ষীরার পাথরঘাটায় তার গ্রামের বাড়ি যায় পুলিশ। ওই সময় তার বাবা-মাকে হয়রানি ও তাকে ক্যাম্পাসে ফিরতে নিষেধ করা হয়। এতে করে ওই দিন আত্মহত্যার হুমকি দিয়ে তিনি ফেসবুকে স্ট্যাটাস লিখেছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন বলেন, এক শিক্ষার্র্থীর উপর হামলার কথা শুনেছি। সে সামান্য আহত হয়েছে বলে জানতে পেরেছি। তবে কে বা কারা কেন এ হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
[b]রাবি,এনএন,১৪মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
শিক্ষা
রাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীর ওপর হামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যকোর্স বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে মুখোশধারীরা। আহত ওই শিক্ষার্থী নাম সাজু সরদার। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, তিনি বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের তৃতীয়





