জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবু তাহের মজুমদার বার্ধক্যজনিত কারণে আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহে---রাজেউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৭৫ বছর। তিনি ২ মেয়ে ১ ছেলে, অগণিত ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবন সংলগ্ন মাঠে নামাজে জানাযা শেষে মরহুমের মরদেহ ক্যাম্পাসের রাঙামাটি কবর স্থানে দাফন করা হবে।
অধ্যাপক আবু তাহের মজুমদারের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় উপাচার্য বলেন, ‘অধ্যাপক আবু তাহের মজুমদারের মৃত্যুতে সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি হয়েছে। অধ্যাপক মজুমদার সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রেখেছেন।
তিনি শিক্ষা ও গবেষণার পাশাপাশি গল্প, প্রবন্ধ, কবিতা এবং নাটক লিখে খ্যাতি অর্জন করেছেন’।উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মরহুমের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের আত্মার শান্তি কামনা করেন।
অধ্যাপক আবু তাহের মজুমদার ১৯৪০ সালের ২৯ জানুয়ারি নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৭৩ সালের ২৩ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে সহকারি অধ্যাপক পদে যোগ দেন এবং ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে ২০০১ সালে এ বিশ্ববিদ্যালয় হতে অবসরগ্রহণ করেন।
এসএইচ





