ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কলা অনুষদভূক্ত 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। হরতালের কারণে এই তারিখ পরিবর্তন করা হয়নি। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন এবং 'খ' ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. সদরুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর বাইরে ৭৩টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার আপিল বিভাগে জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড দেয়ার প্রতিবাদে বৃহস্পতি ও রোববার হরতাল ডেকেছে দলটি।
হরতালের কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভূক্ত 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ আগামী শুক্রবারেই অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





