বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আহবানে চলমান আবরোধ ও হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী ফতেয়াবাদ এলাকার চট্রগ্রাম-রাঙ্গামাটি সড়কে মশাল মিছিল তারা।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপ আগুন দিয়ে রাস্তা অবরোধ করে রাখা হয়।
এতে নেতৃত্ব দেন আলম, রাসেল, শাহাদাৎ ও আব্দুল্লাহ আল নোমান। এছাড়া আব্দুল ওয়াহিদ, টিটু, নাঈম, কাদির, রওনুকুল ইসলাম, মহিন উদ্দীন, মোহাম্মদ রাব্বী, দৌলত, আব্দুন নুর, আব্দুল্লাহ মোহাম্মদ সায়েম, জয়নাল, আসিফ, সাইফুল, রহিম, মামুন, রাশেদ, রিয়াজ, সাইফু, এহেসান, হারুন, হেলাল, হাশেম, নাজেম, শাহেদ, পারুল, ইমন, জামাল, প্রকাশ, তারেক, মইনুল ওনুরসহ প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেডআই





